প্রাণ জুড়ানো ফালুদা রেসিপি - বাংলাদেশী রান্না রেসিপি

Breaking

May 23, 2018

প্রাণ জুড়ানো ফালুদা রেসিপি

প্রাণ জুড়ানো ফালুদা 

 ফালুদা 

দিন শেষে ক্লান্ত শরীরে ঠান্ডা একগ্লাস ফালুদা নিমিষেই আপনাকে চাঙ্গা করে তুলতে পারে। আমাদের আশেপাশে অনেক দোকানেই ফালুদা কিনতে পাওয়া যায়। কিন্তু এই ভেজালের ভিড়ে সেই ফালুদার মান কেমন সেটা সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কেমন মানের ফুড কালার ব্যবহার করা হয়েছে, কেমন পানি ব্যবহৃত হয়েছে, দুধের মান কেমন ইত্যাদি অনেক রকম প্রশ্ন মাথায় নিয়েই কিন্তু আমরা দোকানের ফালুদা খাই। অথচ খুব সহজেই এই ফালুদা আপনি নিজের বাসায় বানিয়ে খেতে পারবেন। তাতে আপনি যেমন খাবারের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন, অন্যদিকে নিজের পছন্দ মতন স্বাদ ও ফ্লেভার ব্যবহার করতে পারবেন।

ফালুদার উপকারীতাঃ

ফালুদায় দুধ ব্যবহার করা হয়। দুধের উপকারীতা অনেক। দুধের ক্যালসিয়াম ও ফরফরাস হাড় ও দাঁত মজবুত করে। মানব দেহের জন্য দরকারী প্রোটিন দুধ সরবরাহ করে। এতে ব্যবহৃত নুডলস্, চিনি ও রোজ সিরাপে আছে কার্বহাইড্রেট যা মানব দেহে শক্তি যোগায়। ফালুদা পরিবেশনে বাদাম ব্যবহার করা হয়। বাদামে আছে প্রোটিন, ভিটামিন, খনিজ ও আঁশ। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ফালুদা আপনার ক্ষয় হয়ে যাওয়া কর্মশক্তি অনেকখানি ফিরিয়ে দিবে ও আপনাকে সতেজ করে তুলবে।

উপকরনঃ

- ভ্যানিলা/ স্ট্রবেরী আইসক্রিম ১ স্কুপ
- গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
- চিনি ১ টেবিল চামচ
- জেলো পাউডার ১ প্যাকেট
- পেস্তাকুচি ১ চা-চামচ
- রোজ সিরাপ/রুহআফজা ১ টেবিল-চামচ
- নুডলস্ অল্প

প্রণালীঃ

- প্রথমে আধা গ্লাস পানিতে দুধ ও চিনি গুলিয়ে নিতে হবে। এবার নুডলস্ সিদ্ধ করে গ্লাসের দুধে দিয়ে গ্লাসটি ফ্রিজ়ে রাখতে হবে ঠান্ডা করার জন্য।

- প্যাকেটের নিয়ম মতন জেলো বানিয়ে ফ্রিজে রেখে জমাতে হবে। এবার জমানো জেলো কিউব করে কেটে ঠান্ডা দুধে দিতে হবে। এক প্যাকেট জেলো দিয়ে আপনি ৫/৬ গ্লাস ফালুদা বানাতে পারবেন অনায়াসে। এরপর একে একে আইসক্রীম ও সিরাপ দিতে হবে। সবশেষে উপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার আইসক্রীমের ফালুদা।

ফালুদার রেসিপি ও এর উপকারীতা জানা হলো। আপনি আপনার স্বাদ ও ইচ্ছা মত ফল ও যোগ করতে পারেন। তাতে পুষ্টিগুন ও স্বাদ বেড়ে যাবে অনেকখানি। তাহলে আর দেরী কিসের! রমজানে তৈরি করেই ফেলুন মজাদার আইসক্রিমের ফালুদা!

বিঃদ্রঃ নিয়মিত ভাবে আপনার ফেসবুক টাইম লাইনে আমার পোস্ট করা রেসিপি গুলো পেতে চাইলে অবশ্যই সব সময় পোস্ট গুলোতে লাইক, কমেন্টস অথবা শেয়ার করুন। পেইজটি ভাল মনে হলে আপনার বন্ধুদেরও পেইজটি লাইক করার জন্য ইনভাইট করুন।

আমাদের সাথে থাকুন ।

ধন্যবাদ

No comments:

Post a Comment

...