ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ‘ইনস্ট্যান্ট পেঁয়াজু’।
![]() |
| ইনস্ট্যান্ট পেঁয়াজু |
রোজা রেখে এ দেশের বেশির ভাগ মানুষই ভাজাপোড়া খেতে পছন্দ করেন। এসব ভাজাপোড়ার মধ্যে অন্যতম একটি পদ হলো পেঁয়াজু। তেলে ভাজা মচমচে পেঁয়াজু খেতে যতই সুস্বাদু হোক না কেন, তা প্রস্তুত করতে প্রচুর সময় ব্যয় করতে হয়। এই সময় কমানোরই একটি উপায় হলো আগে থেকে পেঁয়াজুর ব্যাটার তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া। এতে করে ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই তৈরি হয়ে যায় ‘ইনস্ট্যান্ট পেঁয়াজু’। দেখে নিন সেলিনা রহমানের রেসিপিটি।
উপকরণ:
▪১ কাপ মসুর ডাল▪১ কাপ অড়হর ডাল
▪সিকি কাপ কালিজিরা বা বাসমতি চাল
▪২ চা চামচ হলুদ গুঁড়া
▪১ চা চামচ মরিচ গুঁড়া
▪লবণ স্বাদমতো
▪১ চা চামচ আদা বাটা
▪৪/৫টি কাঁচামরিচ কুচি
▪২ কাপ পেঁয়াজ মিহি কুচি
▪এক মুঠো ধনেপাতা কুচি
▪ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি:
১. প্রথমেই ডাল ও চাল একসাথে ভিজিয়ে রাখুন একটি পাত্রে। দুই ধরনের ডাল ব্যবহার করতে না চাইলে শুধু মসুর ডাল ব্যবহার করতে পারেন দুই কাপ। চাল ও ডাল ভিজিয়ে রাখুন অন্তত দুই থেকে তিন ঘণ্টা।২. এ সময়ের পর চাল ও ডালের মিশ্রণ শিলপাটায় বেটে নিন অথবা হ্যান্ড ব্লেন্ডারে আধা ভাঙা করে নিন। সাধারণ ব্লেন্ডার ব্যবহার করবেন না। তাতে মিশ্রণ অতিরিক্ত মিহি হয়ে যাবে।
৩. ডালের এই পেস্টের সাথে এবার মাখিয়ে নিন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা।
৪. একটি ট্রেতে অল্প করে তেল মাখিয়ে নিন। এরপর পেঁয়াজুর আকৃতিতে ডালের মিশ্রণ এর ওপর আলাদা আলাদা করে রাখুন। এই ট্রে ডিপ ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা।
৫. দুই ঘন্টা পর এই ট্রে বের করে নিন। ট্রেতে তেল মাখানো থাকার কারণে সহজেই পেঁয়াজুগুলো উঠে আসবে। এগুলোকে একটি বক্সে করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিন।
৬. প্রতিদিন ইফতারের আগে একটি কড়াইতে তেল গরম করে নিন। তেল ভালোভাবে গরম হলে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি পেঁয়াজু তেলে দিয়ে দিন। পেঁয়াজুর ঠান্ডা কমার জন্য অপেক্ষা করবেন না। প্রয়োজনমতো পেঁয়াজু ভেজে নিয়ে বাকিগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিন।
এই উপায়ে তৈরি করা ফ্রোজেন পেঁয়াজু দুই সপ্তাহ ফ্রিজে রাখতে পারবেন। আগে থেকেই বেশি করে তৈরি করে ফ্রিজে রাখুন এবং প্রতিদিন ইফতারের আগে বের করে ভেজে নিন। এতে বেঁচে যাবে অনেকটা সময় ও শ্রম।
বিঃদ্রঃ নিয়মিত ভাবে আপনার ফেসবুক টাইম লাইনে আমার পোস্ট করা রেসিপি গুলো পেতে চাইলে অবশ্যই সব সময় পোস্ট গুলোতে লাইক, কমেন্টস অথবা শেয়ার করুন। পেইজটি ভাল মনে হলে আপনার বন্ধুদেরও পেইজটি লাইক করার জন্য ইনভাইট করুন।
এস.এইচ.শাহীন (এডমিন)

No comments:
Post a Comment