বেষ্ট চিংড়ি পোলাও
![]() |
| চিংড়ি পোলাও |
উপকরণ :
1. ১ কেজি পোলাওয়ের চাল2. আধা কেজি চিংড়ি মাঝারি আকারের
3. ২ কাপ দুধ
4. আধা কাপ নারকেল কোরা (বেটে মিহি করা)
5. ১ কাপ পেঁয়াজ কুচি
6. আধা কাপ পেঁয়াজ বাটা
7. ১ চা-চামচ আদা বাটা
8. ২টা করে দারুচিনি, এলাচি ও তেজপাতা
9. ৫-৬টি কাঁচা মরিচ
10. সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ।
![]() |
| চিংড়ি পোলাও |
প্রণালি:
* প্রথমে পেঁয়াজের কুচি সামান্য তেলে ভেজে বাদামি করেতে হবে।* এরপর একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিতে হবে ।
* সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতে হবে ।
* এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিতে হবে ।
* চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রেখে দিতে হবে।
* ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচা মরিচ দিতে পারেন।
* সাধারণভাবে পোলাও রান্না করে তার ভেতরে চিংড়ির ঝোল দিয়ে দিতে হয় ।
* অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।
![]() |
| চিংড়ি পোলাও |



No comments:
Post a Comment